হাতের তালু স্ক্যান করে কেনা যাবে পণ্য
বায়োমেট্রিক পদ্ধতিতে কেনাকাটার সুযোগ আনছে অ্যামাজন। যুক্তরাষ্ট্রের সিয়াটনে নিজেদের হোল ফুডস স্টোরে হাতের তালু স্ক্যান করেই ক্রেতারা পণ্যের দাম পরিশোধ করতে পারবেন বলে জানানো হয়েছে। খবর রয়টার্স।
হাতের তালুর মাধ্যমে মূল্য পরিশোধের এই পদ্ধতিকে ‘অ্যামাজন ওয়ান’ নামকরণ করেছে বিশ্বের শীর্ষস্থানীয় ই-কমার্স জায়ান্টটি। আগামী কয়েক মাসের মধ্যে আরও সাতটি স্টোরে এই প্রযুক্তি চালু করা হবে।
মূলত যেসব ব্যবহারকারীর ক্রেডিট কার্ডে হাতের তালুর প্রিন্ট যুক্ত থাকবে তারা এই সেবা নিতে পারবেন। বায়োমেট্রিক প্রিন্টারের উপরে ক্রেতা হাতের তালু রাখলে ভেরিফিকেশন নিশ্চিত করতে প্রিন্টারটি। এরপর সেই পরিচয় ব্যবহার করে ঐ ক্রেতার কার্ড থেকে দাম কেটে নেয়া হবে। এতে নগদ টাকা ও কার্ড বহন করার ঝামেলা কমবে।
অনেকেই মনে করছেন এই প্রযুক্তির ফলে অ্যাম্যাজনের কিছু কর্মী চাকরি হারাতে পারেন। তবে চেকআউটের সময় কর্মী উপস্থিত থাকায় কারো চাকরি হারাতে হবে না বলে নিশ্চিত করেছে অ্যামাজন।
ডিবিটেক/বিএমটি